নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্বাচিপ নেতাদের শ্রদ্ধা নিবেদন।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের পেশাজীবী ভ্রাতৃপ্রতীম চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
সোমবার ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শাখা স্বাচিপের সদস্য সচিব ডা. পিযুষ বিশ্বাসসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পর ৩২ নম্বর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
Leave a Reply