শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘ঝুইলা’ থেকেও খালি হাতে ফিরলেন তিনি

‘ঝুইলা’ থেকেও খালি হাতে ফিরলেন তিনি

নিজস্ব প্রতিবেদক:
♦ পণ্য নিতে আসা নতুন মুখের সংখ্যা বাড়ছে ♦ কেউ কেউ পণ্য নিয়ে বিক্রি করে দিচ্ছে ♦ প্রতি পয়েন্টে প্রতিদিন ২৫০ জনের কাছে পণ্য বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু ক্রেতা তার বেশি হওয়ায় হয়তো সবাই পাচ্ছে না -হুমায়ুন কবীর, টিসিবির মুখপাত্র
জহিরুল ইসলাম ৯ মার্চ, ২০২২ ০৮:৫৫ | পড়া যাবে ৩ মিনিটেপ্রিন্ট

‘ঝুইলা’ থেকেও খালি হাতে ফিরলেন তিনি
বাজারে নিত্যপণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। ন্যায্য মূল্যে পণ্য কেনার আশায় টিসিবির ট্রাক ঘিরে ভিড় বাড়ছে সাধারণ মানুষের। গতকাল রাজধানীর কাঁটাবন থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

অ- অ অ+
‘সকাল ৮টায় লাইনে দাঁড়াইছি। হের পরও ৩০-৪০ জনের বেশি মাইনসের পিছে পড়ছি। ১২টার দিকে ট্রাক আইলো। লাইনে দাঁড়াইয়া থাকলাম।

প্যাকেট করতে করতে আরো এক ঘণ্টা লাগল। কতক্ষণ দেওনের পর মানুষের গ্যাঞ্জামে ট্রাকওয়ালা ঢাকেশ্বরী মন্দিরের দিকে চইলা গেছে। কতক্ষণ ঝুইলা আছিলাম, কিন্তু আইজকা কিছুই নিতাম পারলাম না। ’
কথাগুলো বলছিলেন রাজধানীর আজিমপুরের বাসিন্দা আলফাজ মিয়া। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে কথা হয় তাঁর সঙ্গে। এ সময় আলফাজের মতোই অপেক্ষার পরও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে দেখা যায় অনেককে। তাঁদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, কিছু মানুষ প্রতিদিন এসে লাইনে দাঁড়িয়ে থাকে। তাদের এটি নিয়মিত কাজ হয়ে গেছে। পরে যা পায় অন্য জায়গায় গিয়ে কিংবা অনেক সময় টিসিবির ট্রাকের পাশে দাঁড়িয়েই বিক্রি করে দেয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রায় প্রতিদিনই টিসিবির ট্রাকের পেছনে বাড়ছে নতুন মুখের সংখ্যা।

গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ১টার দিকে পলাশী মোড় থেকে ঢাকেশ্বরী মন্দিরের দিকে টিসিবির পণ্যভর্তি একটি ট্রাক দ্রুত চলে যাচ্ছে। ট্রাকের পেছনের দিকে নজর করে দেখা যায়, অন্তত সাত-আটজন মানুষ ট্রাকের পেছনের ডালা ধরে ঝুলছেন। বুয়েটের সামনে গতিরোধকের ওপর ধাক্কা লেগে পড়ে যেতে বসেছিলেন আলফাজ। পরে নেমে যান। এরপর কথা হয় তাঁর সঙ্গে।

একই সময়ে ট্রাকের পেছনে দৌড়ানো গৃহিণী হালিমা আক্তার বলেন, ‘আমরা সব সময় আসি না। কিন্তু যখন আসি তখন অনেক ভিড় থাকে। অনেক সময় লজ্জায় চলেও গেছি। বর্তমানে এমন অবস্থা, আমার স্বামী ছোট চাকরি করে। আমায় না বললেও কষ্ট করে লাইন ধরে মাসে অন্তত একবার পেঁয়াজ, তেল, ডাল এগুলো নেই। ’

জানা গেছে, এক সপ্তাহ বিরতির পর তিন দিন ধরে রাজধানীর ১৫০টি স্পটে আবারও ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি করছে টিসিবি।

এদিকে গতকাল বাড্ডা এলাকায় গিয়ে দেখা যায়, পণ্য নেওয়ার জন্য বিভিন্ন বয়সী মানুষ অপেক্ষা করছে। এর মধ্যে কিছুটা বিশৃঙ্খলাও চোখে পড়ল। অন্তত ১১ জনের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁদের কেউ কেউ সকাল থেকে, কেউ দুপুর থেকে দাঁড়িয়ে আছেন। লাইন আর শেষ হচ্ছে না বলে আক্ষেপ করেন তাঁরা। এ সময় পণ্য পেয়ে খুশি হয়ে বাসায় ফেরার অপেক্ষায় সুজন নামের একজন বলেন, তিনি সকাল থেকে অপেক্ষায় থেকে প্রতি লিটার ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, চিনি ৫৫ টাকা কেজি দরে দুই কেজি, মসুর ডাল ৬৫ টাকা কেজি দরে দুই কেজি এবং পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে দুই কেজি কিনেছেন।

সবশেষ গত ২৬ ফেব্রুয়ারি পণ্য বিক্রি করার পর গত রবিবার থেকে আবার ভ্রাম্যমাণ ট্রাকে করে পরিবেশকদের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে টিসিবি। এবারের এই কার্যক্রম চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর বলেন, চাহিদা বেশি থাকায় রাজধানীতে এখন ১৫০টি পয়েন্টে পণ্য দেওয়া হচ্ছে। এসব পয়েন্টে প্রতিদিন ২৫০ জনের কাছে পণ্য বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু ক্রেতা তার বেশি হওয়ায় হয়তো সবাই পাচ্ছে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com