শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘স্টাডি-বাডি-বন্ধু’ বন বিশ্ববিদ্যালয়ে আছে

‘স্টাডি-বাডি-বন্ধু’ বন বিশ্ববিদ্যালয়ে আছে

শিক্ষা ডেস্ক :
ভিনদেশে পড়াশোনা। নতুন দেশ, নতুন ভাষা। এরইসঙ্গে নতুন প্রতিদিনের জীবযাপনে মানিয়ে নেয়া। এছাড়া আরো কতকিছুর মুখোমুখি হতে হয় দেশ ছেড়ে এই ভিনদেশে পড়াশোনা করতে এসে একজন শিক্ষার্থীকে। আর যাই হোক মনে করেন এসব কিছুর জন্য একজন সহায়ক থাকেন তাহলে তো আর কথাই নেই।
ঠিক এমনই একজন থাকছেন আপনার সঙ্গে। বিদেশে পড়তে এসে সে দেশের পরিবেশের সঙ্গে যেমন নিজেকে মিলিয়ে থাকতে হবে তেমনই কোথায় যাবেন, কী করবেন সেসব কিছু জানিয়ে দেবেন একজন। তবে আপনাকে যেতে হবে জার্মানি। দেশটির বন বিশ্ববিদ্যালয় আপনাকে এমন সুযোগ-সুবিধা দিবে।

এই বিশ্ববিদ্যালয়কে বলা হয় ‘ইউনিভার্সিটি অব বন’। এটি দেশটির গবেষণা বিষয়ক সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নোবেল বিজয়ীদের তালিকায় রয়েছেন সাতজন।

বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৮১৮ সালে। এটি ইউরোপের দীর্ঘতম রাইন নদীর কূলে অবস্থিত। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন ৩৫ হাজারের অধিক শিক্ষার্থী। এরমধ্যে রয়েছে ১৪০টিরও বেশি দেশের শিক্ষার্থী

এই বন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। একজন বিদেশি শিক্ষার্থীর জন্য থাকে ‘স্টাডি-বাডি-বন্ধু’। যিনি একজন বিদেশি শিক্ষার্থীকে সেদেশের বিভিন্ন মিউজিয়াম আর রেস্টুরেন্ট সম্পর্কে যেমন জানিয়ে দেয় তেমনই জানিয়ে দেয় শহরের কোথায় কী আছে। ‘স্টাডি-বাডি-বন্ধু’ ও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি পড়াশোনায় সাহায্য করবেন এবং শহরের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবেন।

আবেদন যেভাবে

বন বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য প্রথমে Application Guide অপশনটিতে ক্লিক করে আপনি যে প্রোগ্রামে ভর্তি হতে চান তা সিলেক্ট করতে হবে। এরপর আপনার সিলেক্ট করা প্রোগ্রামে ভর্তির জন্য বিস্তারিত তথ্য এবং রিকোয়ারমেন্ট দেখাবে। এরপর অ্যাপ্লাই অপশনে ক্লিক করে আবেদন করতে পারবেন। কোর্স বা প্রোগ্রামভেদে জার্মান প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ কোর্স এবং ইংলিশ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ কোর্স সম্পন্ন করা লাগবে। আবেদন সম্পর্কে বিস্তারিত গাইডলাইন পেতে ভিজিট করুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

কোন কোন বিষয়ে পড়া যাবে?

বন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি প্রোগ্রাম সম্পন্ন করা যাবে। স্নাতক প্রোগ্রামে মিডিয়া স্টাডিজ, ইংরেজি, ফ্রেন্স, জার্মানি ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, সংগীত, অর্থনীতি, সাউথ এশিয়ান স্টাডিজ, রাজনীতি ও সমাজ, আর্ট হিস্ট্রি, নৃবিজ্ঞান, বাংলা, জাপানিজ, কৃষিবিজ্ঞান, চাইনিজ, আইন, জীববিজ্ঞান, রসায়ন, কম্পিউটারবিজ্ঞান, সাইবার সিকিউরিটি, ডেনটিস্ট্রি, খাদ্য রসায়ন, ভূগোল, ভূবিজ্ঞান, মেডিসিন, গণিত, ভূ-পদার্থবিদ্যা, মলিকিউলার বায়োমেডিসিন, ফার্মেসি, পদার্থবিজ্ঞান ইত্যাদি বিষয়ে ভর্তি হওয়া যাবে। চাইলে একাধিক অর্থাৎ ডুয়েল সাবজেক্টে স্নাতক সম্পন্ন করা যাবে। এ ছাড়া বেশ কয়েকটি বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া যাবে। এখানে দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য ১০০টিরও বেশি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। উচ্চতর প্রোগ্রামে পড়াশোনাকালীন শিক্ষার্থীরা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করার সুযোগ পায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com