মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে চোরাই আলামতসহ কুদ্দুস নামের এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছেন
জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার(২৮ জানুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের নিজ বাড়ি
থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)
ইন্সপেক্টর সুখেন্দু বসু নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস(৪৮) ওই এলাকার মৃত সাদেক আলীর
পুত্র।
পুলিশ ব্যুরো অব ইনভেস্ট্রিগেশন(পিবিআই)সূত্রে জানাযায়,সিংগাইর থানা এলাকায় গত বছর ২০
নভেম্বর তারিখে জনৈক সানোয়ার হোসেনের বাড়িতে গভীররাতে চুরির ঘটনা ঘটে। এসময় অজ্ঞাতনামা
চোরেরা ৩ টি স্মার্ট ফোন, ২০ হাজার টাকা , জমির দলিলসহ গুরুত্বপূর্ন জিনিসপত্র চুরি করে নিয়ে
যায়। পরবর্তীতে সানোয়ার হোসেন বাদী হয়ে ওই বছরের ২ ডিসেম্বও বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
আদালত সিংগাইর থানাকে মামলা তদন্তের নির্দেশ দেন। সিংগাইর থানা কর্তৃক চুরি মামলার তদন্ত শেষে
কোন আলামত উদ্ধার না করে এবং কোন আসামি সনাক্ত না করে ফাইনাল রিপোর্ট সত্য প্রতিবেদন দাখিল
করেন। পরবর্তীতে বাদী মামলাটি নারাজি দিলে বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই মানিকগঞ্জ জেলাকে
তদন্তের নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় পিবিআই মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মামলাটি চৌকস
পুলিশ অফিসার ইন্সপেক্টর সুখেন্দু বসুকে মামলাটি তদন্তের দায়িত্ব দেন। তিনি মামলাটি তদন্ত করেন।
তারই ধারাবাহিকতায় পিবিআই মানিকগঞ্জ জেলার পুলিশ সুপারেরর নির্দেশনায় ইন্সপেক্টর সুখেন্দু
বস্#ু৩৯;র নেতৃত্বে পিবিআই মানিকগঞ্জ জেলার একটি চৌকস টিম ২৮ জানুয়ারি দুপুর ১ টার দিকে
চোরাই আলামত উদ্ধারে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ওয়াইজনগর এলাকার
দুর্র্ধধসঢ়;ষ কুদ্দুস ডাকাতের কাছে থেকে চোরাই যাওয়া একটি স্মার্ট মোবাইল উদ্ধার ও তাকে আটক
করে স্থানীয় থানা হস্তান্তর করেন।
এ ব্যাপারে জেলা পিবিআই ইন্সপেক্টর সুখেন্দু বসু জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আটক করা
হয়েছে। কুদ্দুস ডাকাতের নামে চুরি, ডাকাতি হত্যাসহ ১৭ টি মামলা চলমান এবং একাধিক
গ্রেফতারী ওয়ারেন্ট আছে বলে জানান তিনি।
Leave a Reply