শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দিনদুপুরে শিশু চুরি, দেখা গেল সিসি ফুটেজে

দিনদুপুরে শিশু চুরি, দেখা গেল সিসি ফুটেজে

সাভার (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার সাভারে খেলার সময় জামেলা নামে তিন বছরের এক কন্যাশিশুকে চুরি করে তুলে নিয়ে গেছে অজ্ঞাত এক নারী। এ ঘটনায় সাভার থানায় মামলা দায়ের করেছেন চুরি হওয়া শিশুর মা শিলা বেগম।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল। এর আগে গতকাল বুধবার সাভারের থানা রোড এলাকা থেকে দুপুরে শিশু জামেলাকে চুরি করে নিয়ে যায় ওই নারী।

চুরি যাওয়া শিশু জামেলা রাজবাড়ী জেলার বাসিন্দা। শিশুটি তার নানি ও মা শিলা বেগমের সঙ্গে থাকত। তারা থানা রোড এলাকার মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকেন।

ভুক্তভোগী শিলা বেগম বলেন, দুই বছরের বেশি সময় ধরে আমার স্বামী আমাকে ভরণপোষণ দেয় না। ১০ বছর আগে রাজবাড়ী থেকে সাভারে আসি। এখানেই স্বামীসহ থাকতাম। স্বামী আমাকে রেখে চলে গেছে। মানুষের বাসায় কাজ করে মেয়েটাকে দেখাশোনা করি ও সংসার চালাই। গতকাল কাজে গেলে দুপুর ১২টার দিকে আমার মেয়ে রাস্তায় বের হয়। এ সময় একজন বোরকা পরা নারী তাকে তুলে নিয়ে চলে যায়। বিষয়টি আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখে নিশ্চিত হই। গতকাল থেকে খোঁজাখুঁজির পর না পেয়ে রাতেই থানায় মামলা দায়ের করি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার এসআই আতিকুর রহমান রাসেল বলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে শিশুটি হাঁটতে হাঁটতে সড়কের দিকে এলে চকোলেট জাতীয় কিছু দিয়ে তাকে কোলে করে নিয়ে যায় এক নারী। অভিযুক্ত ওই নারীর পরনে বোরকা ছিল। ফলে তাকে চেনা যাচ্ছে না। তবে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। আমরা শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com