নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আদাবর থানার শনিরবিল হাউজিংয়ে দুই শিশুর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে ঘটনায় দগ্ধ মিতু (৮) মারা গেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শুক্রবার সকাল সাড়ে ৬টার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আদাবর থেকে দগ্ধ অবস্থায় দুই শিশু আমাদের এখানে এসেছিল। তাদের মধ্যে শিশু মিতু চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৬টায় মারা যায়। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুলাভাই আলাউদ্দিন কেরোসিন ঢেলে মিতু ও তার ভাই বাপ্পির গায়ে আগুন লাগিয়ে দেয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধদের বোন পারুল আক্তার বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা করেন। এ ঘটনায় গত বুধবার অভিযুক্ত আলাউদ্দিনকে সাভারের বলিয়াপুর থেকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন পুলিশকে জানান, মৌয়ের ওপর প্রতিশোধ নিতেই তিনি শিশুদের গাঁয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
Leave a Reply