যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘আল্লাহর জন্য সবাইকে ভালোবাসি, লাশটি মায়ের কাছে পৌঁছে দেবেন’

‘আল্লাহর জন্য সবাইকে ভালোবাসি, লাশটি মায়ের কাছে পৌঁছে দেবেন’

সাভার (ঢাকা) প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় চিরকুট লিখে আত্মহত্যা করেছেন সাইফুর রহমান নামে এক যুবক। শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার বাগদাদ প্যাকেজিং কারখানা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সাইফুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব শেখেরপুড়া এলাকার বদিউর রহমানের ছেলে। তিনি বাগদাদ প্যাকেজিং কারখানার মহাব্যবস্থাপক ছিলেন। প্রায় এক মাস আগে বিয়ে করেন তিনি।

পুলিশ জানায়, দুপুরে কারখানার একটি কক্ষে সাইফুর রহমানের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন কারখানার শ্রমিকরা। পরে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়।

চিরকুটে সাইফুর রহমান লিখেছেন, ‘আমার কারও ওপর কোনো মান-অভিমান, রাগ নেই। আল্লাহর জন্য আমি সবাইকে ভালোবাসি। আমার এই লাশ মায়ের কাছে পৌঁছে দেবেন বা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমার জীবনে করে যাওয়া কোনো কাজের জন্য উসিলা হিসেবে কবুল করে আমাকে মাফ করে দেন। রফিক দুলাভাই অনেক ভালো লোক। যখনই আমি কোনো সমস্যায় পড়তাম তখন তার কাছে গেলে আপন ভাইয়ের মতো পাশে দাঁড়াতেন। বুকে আগলে রেখে পরামর্শ দিতেন। ভাই আপনি সাইমুনকে আপনার ছোট ভাইয়ের মতো আগলে রাখার চেষ্টা করবেন। সাইমুন তুমি রফিক ভাইকে বাবার মতো সম্মান করবে।’

স্ত্রীকে নতুন সংসার করার ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, ‘খুব দ্রুত সংসার জীবন শুরু করবা। আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com