যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে বিকাশে

ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে বিকাশে

নিজস্ব প্রতিবেদক:

আগামী মাস থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বিকাশের মাধ্যমে অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য রাজস্ব আদায় করা যাবে।
এ লক্ষ্যে ডিএনসিসি এবং বিকাশ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ডিএনসিসির পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া এবং বিকাশের পক্ষে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন।

সোমবার বিকেলে রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনের হল রুমে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সময় মেয়র বলেন, নগরবাসী ১ এপ্রিল থেকে ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজে ট্যাক্স পরিশোধ করতে পারবে।

তিনি বলেন, অনলাইনে ট্যাক্স পরিশোধ করা হলে নগরবাসীকে কিন্তু আর সশরীরে সিটি কর্পোরেশনে আসতে হবে না। এর ফলে তাদের সময় যেমন সাশ্রয় হবে, পাশাপাশি যানজটও কিছুটা কমবে।

আতিকুল ইসলাম বলেন, রেভিনিউ অটোমেশনের এই অগ্রযাত্রায় ডিএনসিসির সাথে যুক্ত হয়েছে বিকাশ। তিনি এজন্য বিকাশকে ধন্যবাদ জানান।

এ সময় উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর উপস্থিত ছিলেন।

এদিকে আজ রাজধানীর উত্তরায় ৪ নম্বর সেক্টর মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র’স কাপ টুর্নামেন্টের ভলিবল পর্বের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ গড়ে তুলতে হবে, আর সোনার মানুষ গড়তে ভবিষৎ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, এ শহর আমাদের সবার, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। তাই মাঠগুলোতে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা করা হবে।

তিনি রাজউক এবং ডেভেলপার কোম্পানিকে উদ্দেশ্য করে বলেন, নকশায় যে পার্ক ও খেলার মাঠ থাকে তা যেন প্লট হিসাবে বরাদ্দ না দেয়া হয়।

মেয়র বলেন, আমরা ২৪টি মাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছি যেগুলো আগে অবৈধ দখলে ছিল। সেগুলোর মধ্যে ৪টি মাঠ ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে, বাকী মাঠগুলোতে আধুনিকায়নের কাজ চলমান রয়েছে, আগামী রোজার পরে আরও ১৮টি মাঠ সর্বসাধারনের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি বলেন, ভবিষ্যতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেটে ক্রীড়ার জন্য বরাদ্দ বাড়িয়ে দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com