নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
সোমবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বস্তিতে অগ্নিকাণ্ডের পর মেয়র আতিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত ২৭৯টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া নির্দেশনা দেন। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ডিএনসিসি।
রোববার রাত ৯টার দিকে কল্যাণপুরের বেলতলা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ও পরে আরো ৭টি ইউনিট গিয়ে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে।
Leave a Reply