শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দক্ষিণ সিটির অভিযান শ্যামপুর, ডেমরা ও আনন্দ বাজারে

দক্ষিণ সিটির অভিযান শ্যামপুর, ডেমরা ও আনন্দ বাজারে

নিজস্ব প্রতিবেদক :

পুরান ঢাকার শ্যামপুর শিল্প এলাকা, ডেমরার ডগাইরের ছোট মুরগির ফার্ম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হল সংলগ্ন আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এবং সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের নেতৃত্বে শ্যামপুর শিল্প এলাকাস্থ রাস্তার উভয় পাশে প্রতিষ্ঠিত অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০টি টিনসেড ও ১০টি আধা-পাকা দোকান উচ্ছেদ করা হয়।

অভিযান শেষে উচ্ছেদকৃত মালামাল চার লাখ ২৫ হাজার টাকায় স্পট নিলামে বিক্রি করা হয়।

এদিকে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান আজ ডেমরার ডগাইরের ছোট মুরগির ফার্ম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হল সংলগ্ন আনন্দ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ডগাইরের ছোট মুরগির ফার্ম এলাকায় ব্যাটারিচালিত অবৈধ তিনটি রিকশা ধ্বংস করা হয়। পরে ডেমরার ডগাইর ও স্টাফ কোয়ার্টার এলাকায় ব্যাটারিচালিত অবৈধ এসব রিকশা রাস্তায় না নামাতে ব্যাপকভাবে মাইকিং এবং রিকশাচালকদের সতর্ক করা হয়।

পরে মোহাম্মদ মুনিরুজ্জামান আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় রাস্তা ও ফুটপাত দখল করে রাখা অবৈধ মালামাল অপসারণ এবং অবৈধভাবে ফুটপাত ও রাস্তায় মালামাল রাখায় তিনটি মামলার মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের পর ফুটপাত ও রাস্তায় মালামাল রাখা হলে তৎসংলগ্ন দোকান সিলগালা করা হবে বলে মাইকিং করা হয়।

অভিযান প্রসঙ্গে মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, ‘আজকের অভিযানে অবৈধভাবে পরিচালিত রিকশার পাশাপাশি ফুটপাত ও রাস্তা দখল করে যেসব ব্যক্তি মালামাল রেখেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com