শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দ্রব্যমূল্য ও খাদ্য সংকটে মানুষ দিশেহারা: আ স ম রব

দ্রব্যমূল্য ও খাদ্য সংকটে মানুষ দিশেহারা: আ স ম রব

 

 

নিজস্ব প্রতিবেদক:
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, যখন কয়েক কোটি মানুষ নিত্য প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারছে না, সরকার তখনো অর্থের অপচয় করছে। দেশবাসীর কষ্টার্জিত টাকার এত ভয়ংকর অপচয় বাংলাদেশ ছাড়া বিশ্বের কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়।

শুক্রবার পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কাউন্সিলে আ স ম রব এসব কথা বলেন তিনি।

জেএসডি সভাপতি বলেন, দ্রব্যমূল্য ও খাদ্য সংকট জনগণের নাগালের বাইরে চলে গেছে। ৪৩ শতাংশ মানুষ খাদ্য ব্যয় কমিয়ে দিয়েছে। মানুষকে অভুক্ত রেখে আতশবাজির আয়োজন দেশের জনগণের প্রতি সরকারের নিষ্ঠুরতার প্রকাশ।
ঢাকা টরেন্টো ফ্লাইট পরীক্ষামূলকভাবে চালু করার নামে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের উচ্চাবিলাসী ভ্রমণ জনগণের সঙ্গে প্রতারণার শামিল মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদের হরিলুট এবং পাচার কেবলমাত্র জনবিচ্ছিন্ন সরকারের পক্ষেই সম্ভব, কোনো দেশপ্রেমিক সরকারের পক্ষে নয়। এ সরকার লুণ্ঠনকারীদের পক্ষে এবং জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।

আ স ম রব প্রবাসীদের অর্থায়নে উপজেলা শিল্পাঞ্চল, দরিদ্র নারী পুরুষের জন্য মাইক্রো ক্রেডিট এবং বৃহৎ পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে ‘সামাজিক ব্যবসা’ চালু করার আহ্বান জানান।

এর আগে বেলা ১১টায় কাউন্সিল উদ্বোধন করেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য মিসেস তানিয়া রব। কাউন্সিলের প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জনাব মোশারফ হোসেন।

জাতীয় যুব পরিষদের আহ্বায়ক এস এম শামসুল আলম নিক্সনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন যুবনেতা শফিকুল ইসলাম শফিক, আব্দুল মালেক গাজী, দিদার হোসেন, আবু মুসা, রিয়াজ হোসেন, হান্নান হাওলাদার, শ্যামল সরকারসহ প্রমুখ।

বেলা তিনটায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এস এম শামসুল আলম নিক্সনকে সভাপতি ও শফিকুল ইসলাম শফিককে জাতীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com