যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাকিস্তানের চেয়ে প্রতিটি খাতে এগিয়ে বাংলাদেশ: ডিএনসিসি মেয়র

পাকিস্তানের চেয়ে প্রতিটি খাতে এগিয়ে বাংলাদেশ: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক:

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন না হলে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রের দায় কাঁধে নিয়ে ঘুরতে হতো। আমরা পাকিস্তানের চেয়ে প্রতিটি খাতে এগিয়ে।
তিনি বলেন, পাকিস্তানের মানুষ বলে পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দিতে। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু দিয়েছেন রাজনৈতিক মুক্তি, বঙ্গবন্ধুকন্যা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।

শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মহাখালীর টিএন্ডটি মাঠে দিনব্যাপী আনন্দ মেলা এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত উন্মুক্ত তথ্যচিত্র প্রদর্শনী ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিশু-কিশোরদের অংশগ্রহণে ডিএনসিসি এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সবাইকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধু বলেছেন ‘সোনার বাংলা গড়তে সোনার মানুষ দরকার।’ আজকের এই সোনার শিশুরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানানোর জন্যই এরকম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মেয়র বক্তৃতা শেষে শিশুদের নিয়ে বেলুন উড়িয়ে আনন্দ মেলা ও চিত্র প্রদর্শনী ‘এসো বঙ্গবন্ধুকে জানি’র শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। এছাড়া ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com