নিজেস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৬ মার্চ) সকালে অনুষ্ঠিত মোনাজাতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদের রূহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।
এসময় তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
পরে ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু: আ: আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মুশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ে আলোচনা সভা, কোরআন খানি ও বিশেষ দোয়ার আয়োজন করেছে।
এছাড়া আজ বাদ যোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
Leave a Reply