যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মোহাম্মদপুরের আগুনে দগ্ধ ৫

মোহাম্মদপুরের আগুনে দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় নবাবী ভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
রোববার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন হৃদয় (২১), সাইফুল (২২), আমিনুল(১৮), মিঠু (২৪) ও রাব্বি (২২)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন বলেন, মোহাম্মদপুর থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজন আমাদের এখানে এসেছেন। জরুরিভাবে তাদের চিকিৎসা চলছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে সবার চিকিৎসা চলছে।

নবাবী ভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নির্বাহী পরিচালক বিপু চৌধুরী বলেন, আমাদের রেস্তোরাঁয় গ্যাস নিচে মজুত থাকে। সেখান থেকে পাইপ টেনে এনে দোতালায় সংযোগ দেওয়া হয়েছে। পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে আমাদের পাঁচজন কর্মচারী দগ্ধ হন। তাদের চিকিৎসা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com