যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যেভাবে জাহিদুল ইসলাম টিপুকে হত্যার পরিকল্পনা সাজান মাসুম

যেভাবে জাহিদুল ইসলাম টিপুকে হত্যার পরিকল্পনা সাজান মাসুম

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যার ঘটনায় শুটার মো. মাসুম ওরফে আকাশকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি বলছে, ঘটনার দিন (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার পর জাহিদুল ইসলাম টিপুর রেস্টুরেন্টের কাছে যান মাসুম। সেখানে অনেক লোকজন থাকায় গুলি করতে না পেরে টিপুর গাড়ি অনুসরণ করতে থাকেন। টিপুর গাড়ি শাহজাহানপুর রেল লাইনের আগে আমতলা সংলগ্ন রাস্তায় যানজটে আটকা পড়লে টিপুকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করা হয়।

রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান (অতিরিক্ত কমিশনার) এ কে এম হাফিজ আক্তার।

হাফিজ আক্তার জানান, মাসুমের নামে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় হত্যাসহ চারটি মামলা রয়েছে। এসব হত্যা মামলা থেকে অব্যাহতি ও নানা সুবিধার আশায় টিপুকে হত্যা করেছে।

হাফিজ আক্তার বলেন, গ্রেফতার হওয়ার পরও মাসুম বিশ্বাস করতে পারেনি সে গ্রেফতার হচ্ছে। তার ধারণা ছিল সে গ্রেফতার হবে না। তবে সিসি ক্যামেরায় প্রাপ্ত ছবি ও তথ্য উপাত্ত বিবেচনায় আমরা তাকে চিহ্নিত করতে সক্ষম হই। সে সুঠাম দেহের অধিকারী। তার বাবা একজন শিক্ষক ছিলেন। তার স্ত্রী ও পরিবার রয়েছে। বিভিন্ন মামলা ও সমস্যার কারণে সে এলাকায় যেতে পারত না। পুরাতন মামলা থেকে অব্যাহতি পেতে সে এমনটা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

তিনি আরো জানান,গ্রেফতার মাসুম ঘটনার আগের দিন ২৩ মার্চ টিপুকে রেস্টুরেন্ট থেকে বাসায় যাওয়ার রাস্তা অনুসরণ করে গুলি করার প্রস্তুতি নেয়। কিন্তু বেশি লোকজন থাকায় সে চেষ্টা ব্যর্থ হয়। এরপর ২৪ মার্চ অজ্ঞাত এক ব্যক্তি সন্ধ্যা সাড়ে ৭টায় মাসুমকে জানায় টিপু তার অফিসে (রেস্টুরেন্ট) অবস্থান করছে। এ সংবাদ পেয়ে মাসুম টিপুর রেস্টুরেন্টের কাছ থেকে টিপুকে অনুসরণ করে গুলি করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু টিপু অনেক লোকজনের মধ্যে থাকায় গুলি করতে না পেরে টিপুর গাড়ি অনুসরণ করতে থাকে।

তিনি জানান, গুলি করার পর তার দুই বন্ধুর সহযোগিতায় নিরাপদ স্থানে আত্মগোপনে থাকে। তবে সে জানায়, প্রীতি হত্যা তার পরিকল্পনায় ছিল না। পরে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিকশার যাত্রী প্রীতি এবং টিপুর মৃত্যুর সংবাদ দেখতে পায়।

ডিবির এ কর্মকর্তা জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সহযোগী অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com