যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর সদরঘাট লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সদরঘাট লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের ২ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, রোববার সকাল ১০টা ৫৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৩ মিনিটের মধ্যেই তিনটি ইউনিট পাঠানো হয়। সদর দফতর থেকেও দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও দুটি ইউনিটসহ মোট সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন দুপুরে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ৮৫ জন ফায়ারকর্মী আগুন নেভাতে কাজ করেছেন। ফায়ার সার্ভিস প্রথম এক ঘণ্টা লঞ্চের বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ভেতরে প্রবেশ করে প্রতিটি কেবিনসহ সব জায়গায় আগুনের অস্তিত্ব আছে কি না খতিয়ে দেখবে।

পুলিশ, আনসার, র‌্যাব ও কোস্টগার্ড ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে সহায়তা করেন বলে জানান তিনি। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। ঐ কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ উদঘাটন করবে।

সদরঘাট লঞ্চ টার্মিনালের পাঁচ নম্বর পন্টুনে ভেড়ানো ছিল অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি। অগ্নিকাণ্ডের সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না, শুধু স্টাফরা ছিলেন। তারা আগুন লাগার পর দ্রুত সরে পড়েন। এতে কেউ হতাহত হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com