শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বামজোটের অবরোধ প্রত‌্যাহার

বামজোটের অবরোধ প্রত‌্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রায় চার ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে সোমবার (২৮ মার্চ) সারা দেশে আধাবেলা হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট।

হরতাল সফল করতে সকাল থেকে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবরোধ করেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে, ব্যানার-পোস্টারে অগ্নিসংযোগ করে সড়কে ব্যারিকেড তৈরি করেন। এক পর্যায়ে শাহবাগ মোড়ের সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দিলে প্রচণ্ড যানজট হয়।

অবরোধকালে শাহবাগে বাম গণতান্ত্রিক জোটের ছাত্রসংগঠনের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল সমাবেশ কর্মসূচি পালন করেন। প্রায় চার ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থেকে নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন। অবরোধ তুলে নেওয়ার পর সংশ্লিষ্ট সড়কগুলোয় যান চলাচল শুরু হয়।

অবরোধ তুলে নেওয়ার পর বেলা পৌনে ১১টার দিকে বাম গণতান্ত্রিক জোটের ছাত্রসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পল্টনের দিকে চলে যান।

প্রসঙ্গত, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ ও গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে সোমবার সারা দেশে আধা বেলা হরতাল কর্মসুচি আহ্বান করে বাম গণতান্ত্রিক জোট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com