নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ইসলামপুরের রয়েল টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
সোমবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর ২টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে আরো দুইটা ইউনিট যোগ দেয়। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। বিস্তারিত পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে।
Leave a Reply