যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভুক্তি ও জাতীয় করনের জন্য অবস্থান কর্মসূচি:

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভুক্তি ও জাতীয় করনের জন্য অবস্থান কর্মসূচি:

 

মোঃ রমজান আলী, সিনিয়র বিশেষ প্রতিনিধি, ঢাকা:

প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভূক্তি ও জাতীয় করনের জন্য সারা বাংলাদেশের সকল প্রতিবন্ধী স্কুলের প্রায় এক হাজারেরও বেশি শিক্ষক শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে । গত ২০ মার্চ হতে আজও পর্যন্ত দিন-রাত ২৪ ঘন্টা তারা শাহবাগ মোড়েই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে মানবেতর জীবনযাপন করতেছে। ছোট ছোট তাঁবু টানিয়ে তারা সব সময় সেখানেই অবস্থান করতেছে। এতে করে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়ছে।

প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য সচিব ইসরাত জাহান ও আহবায়ক আরিফুর রহমান অপু “যুগ যুগান্তরকে” বলেন তারা ২০০১ সাল হতে প্রতিবন্ধী শিশুদের পাঠদান করে আসছে। তারা গত ২১ বছর যাবত বিনা বেতনে নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধী শিশুদের পাঠদান সহ স্কুলের সকল কার্যক্রম চালিয়ে আসছে।

সরকার কর্তৃক তাদের বিদ্যালয়গুলো এমপিওভুক্তির আশ্বাস বারবার দিলেও আজও পর্যন্ত এমপিওভুক্তির ঘোষণা আসে না । তাই তারা নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে এবং আন্দোলনের জন্য রাজপথে নামছে । তারা জানায় এর আগেও তারা এমপিওভুক্তি ও জাতীয় করনের জন্য আন্দোলন করেছিলো । পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের স্কুলগুলোকে এক মাসের মধ্যে এমপিওভুক্তির আশ্বাস দিলে তারা তাদের আন্দোলন স্থগিত করে‌।

কিন্তু একমাস তো দূরের কথা দীর্ঘদিন পরেও তারা এমপিওভুক্তির কোনো ঘোষণা পান নাই তাই বাধ্য হয়ে তারা আবার আন্দোলন শুরু করে । গত ২০ মার্চ হতে আজও পর্যন্ত তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছে । রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে দিন রাত ২৪ ঘন্টা তারা সেখানেই অবস্থান করছে কিন্তু তারপরও তারা তাদের দাবী থেকে সরে দাঁড়ায় নি । তাদের দাবি প্রধানমন্ত্রী যত দিন তাদের প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভূক্তি ও জাতীয়করণের ঘোষণা দিবেন না ততদিন তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করবে‌। প্রয়োজনে তারা আমরণ অনশন করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com