যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায়

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর ওয়ারিতে জয়কালী মন্দিরের সামনে কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা বাসের ধাক্কায় মৃত্যুর ঘটনায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। তারা এই মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১টা থেকে রাজধানীর টিকাটুলি কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুল, ওয়ারি উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেন্স শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখে।

এসময় শিক্ষার্থীরা- আমার মা মরল কেন বিচার চাই, আর কত নিরীহ প্রাণ রাস্তায় ঝরবে, উই ওয়ান্ট জাস্টিস, রাস্তায় আর কত রক্ত ঝরবে, ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকে।

ওয়ারি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলাম যুগ যুগান্তরকে বলেন, এ ঘটনায় জড়িত বাস ও চালককে আটক করা হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

কামরুন্নেসা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী তুলসী যুগ যুগান্তরকে বলেন, আমরা নিরাপদ সড়কের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। কিন্তু তারপরও প্রশাসন আমাদের নিরাপদ সড়ক দিতে পারেনি। আমার বোন, আমার মা মারা যাচ্ছে। আমাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

আরেক শিক্ষার্থী মেহেরুন বলেন, আমরা রাস্তায় নামতে চাইনি এতদিন দেখলাম যে বাসটি আমার মাকে মেরেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির কোনো ব্যবস্থা করা হয়নি। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়ছে না। আর কত জীবন গেলে নিরাপদ সড়ক পাবো?

প্রসঙ্গত, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কুল থেকে সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর মিরপুর এলাকায় দুই মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন এক শিক্ষার্থীর মা সাবিনা ইয়াসমিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com