যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আদালতের সময়সূচি নির্ধারণ রমজানে

আদালতের সময়সূচি নির্ধারণ রমজানে

নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান উপলক্ষে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।  আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করে সুপ্রিম কোর্ট প্রশাসন তিনটি বিজ্ঞপ্তি জারি করেছে।

আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজানে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত অফিসের কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। তবে দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

তবে আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল তিনটা ১৫মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর একটা ১৫ মিনিট থেকে দুইটা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা ১৫মিনিট থেকে সাড়ে তিনটা পযন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। তবে, দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com