যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর টিপু হত্যার আগে ‘গোপন বৈঠকে উপস্থিত’ দামাল অস্ত্রসহ গ্রেফতার

রাজধানীর টিপু হত্যার আগে ‘গোপন বৈঠকে উপস্থিত’ দামাল অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
গ্রেফতার আরফান উল্লাহ দামাল

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরফান উল্লাহ দামাল নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ শুক্রবার সকালে ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যার আগে আরফান উল্লাহ দামালসহ কয়েকজন কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ উন্নয়ন সংস্থায় একটি বৈঠক করেছিল।

উল্লেখ্য, গত ২৪ মার্চ মতিঝিল এজিবি কলোনি থেকে বাসায় যাওয়ার পথে রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরের মানামা ভবনস্থ বাটার দোকানের সামনে মাইক্রোবাসে গুলি করলে জাহিদুল ইসলাম টিপু (৫৪) ও পাশের রিকশাযাত্রী সামিয়া আফনান প্রীতি (২০) নিহত হন। এ ঘটনায় ২৫ মার্চ টিপুর স্ত্রী শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেন। ২৬ মার্চ টিপু হত্যার শুটার মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেফতার করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com