যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রোজায় তীব্র যানজটে রাজধানীবাসীর নাভিশ্বাস

রোজায় তীব্র যানজটে রাজধানীবাসীর নাভিশ্বাস

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র রমজান মাসে ব্যস্ততা কমিয়ে সবাই একটু স্বস্তিতে থাকতে চায়। কিন্তু রাজধানী ঢাকার যানজট সেই ব্যস্ততা যেন আরো বাড়িয়ে দেয়। রমজানের দ্বিতীয় দিনেও সকাল থেকেই বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রোজার প্রথম দিনের মতো আজও তীব্র যানজটে নাভিশ্বাস উঠছে নগরবাসীর।
সোমবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল কিছুটা স্বাভাবিক ছিল। কিন্তু সকাল সাড়ে ৯টার পর হঠাৎ করে যানজটের সৃষ্টি হয়। যা এখনো রয়েছে। রাজধানীর মালিবাগ, শান্তিনগর, রামপুরা, মেরুল বাড্ডা ও উত্তর বাড্ডা, ধানমন্ডি, মিরপুর, টেকনিক্যাল, কচুক্ষেত এলাকা ঘুরে যানজটের এ চিত্র দেখা যায়।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, সকাল থেকেই রাজধানীর শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট ও পান্থপথ এলাকা হয়ে নিউমার্কেট পর্যন্ত ব্যাপক যানজট রয়েছে। ঐসব এলাকায় যানজটের কারণে নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সকাল থেকেই।

দীর্ঘ যানজটে অনেকে পায়ে হেঁটে যাত্রা করেন তাদের গন্তব্যে। যাত্রীদের অভিযোগ সড়কে চালকরা নিয়মশৃঙ্খলা না মানায় যানজট পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। যানজট মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদেরও।

রোজার সময় সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান প্রায় একই সময় শুরু হওয়ায় সড়কে যানবাহনের চাপ বেশি বলে জানান তারা।

গত কিছুদিন ধরেই যানজটে নাকাল রাজধানীর বাসিন্দারা। সকাল, দুপুর কিংবা রাত- সবসময়ই যানজট। পুরো রাজধানীজুড়েই এ অবস্থা।

পবিত্র রমজানের প্রথম দিনেও তার ব্যতিক্রম হয়নি। রোববার ইফতারের প্রায় তিন ঘণ্টা আগেও ঘরে ফেরার লক্ষ্যে কর্মস্থল থেকে বেরিয়েই তাদেরকে যানজটে আটকা পড়তে হয়েছে।

যানজটের তীব্রতায় অনেককে গাড়িতে বসেই প্রথম রোজার ইফতার করতে দেখা যায়। বিশেষ করে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়কে অনেককেই গাড়িতে বসে ইফতার সারতে হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com