নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর নিউ এয়ারপোর্ট রোডের বনানী-কাকলী ক্রসিংয়ে একটি চলন্ত গাড়িতে আগুন লেগে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। তবে গাড়ির চালক ও এক যাত্রী অক্ষত আছেন বলে জানা গেছে।
বুধবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ইস্কাটন থেকে মিরপুরগামী গাড়িটিতে ক্রসিংয়ে এ আগুন লাগে। কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শহিদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসকর্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট বা গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ ঘটনা ঘটতে পারে।
Leave a Reply