যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডায়রিয়ায় আক্রান্ত ৮০ শতাংশ রোগী বয়স্ক

ডায়রিয়ায় আক্রান্ত ৮০ শতাংশ রোগী বয়স্ক

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ও আশপাশের এলাকায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসকদের মতে, এবার ডায়রিয়া আক্রান্ত প্রায় ৮০ শতাংশ রোগী বয়স্ক নারী ও পুরুষ। তাঁদের বয়স ৮৬ বছর পর্যন্ত।

মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, (আইসিডিডিআরবি), স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়রিয়া রোগীর ভর্তি রেজিস্টার থেকে তথ্য মিলেছে, বেশির ভাগ রোগী বয়স্ক নারী-পুরুষ।

 

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রায় কাছাকাছি সময়ে তিনজন ডায়রিয়া আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে এসেছে স্বজনরা। এর মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আসা সালামত উল্লাহর বয়স ৪৩ বছর, হাজারীবাগ থেকে আসা শিবেন বর্মণের বয়স ৫৬ বছর এবং রাজধানীর কদমতলী এলাকা থেকে আসা লায়লা বেগমের বয়স ৬০ বছর।

ওই হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের রোগী ভর্তির রেজিস্টারে দেখা যায়, গত ২১ মার্চ চিকিৎসাসেবা নিয়ে হাসপাতাল ছেড়েছেন কামাল মিয়া (৫৮), ২৩ মার্চ হাসপাতাল ছেড়েছেন কোকিলা বেগম (৪৯)। ১৬ মার্চ থেকে গতকাল ৭ এপ্রিল বিকেল পর্যন্ত যেসব রোগী ভর্তি হয়েছে, তাদের মধ্যে শিশু রোগীর সংখ্যা খুব কম। মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবম তলায় ডায়রিয়া ও মেডিসিন বিভাগে ভর্তি ডায়রিয়া রোগীর তালিকায় দেখা যায় প্রায় সব রোগী বয়স্ক।

আইসিডিডিআরবি হাসপাতালে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তি হওয়া ৭৬১ জন রোগীর মধ্যে ১৮ বছরের কম বয়সী রোগী পাওয়া গেছে মাত্র ৯ জন। ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার পর চিকিৎসকরা বলছেন, এবার ডায়রিয়া রোগের বিশেষ দুটি লক্ষণ হচ্ছে—ডায়রিয়া শুরু হয়েছে আগে আর আক্রান্ত রোগীর সংখ্যা অন্য বছরের চেয়ে বেশি। এ দুটি লক্ষণের সঙ্গে বয়স্ক নারী-পুরুষদের বেশি আক্রান্ত হওয়ার বিষয়টিও স্পষ্ট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com