শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নীলকুঠিতে গিয়ে কাঁদছেন মিথিলা

নীলকুঠিতে গিয়ে কাঁদছেন মিথিলা

বিনোদন প্রতিবেদক :

নীলকুঠি। সোজা কথায় বললে যৌনপল্লি। অন্ধকার এই পাড়ার আনাচে-কানাচে ছড়িয়ে আছে অজানা অনেক গল্প। শরীরসর্বস্ব জগতের বাইরে নীলকুঠিতেও আছে দুঃখ-বেদনা আর মনের একান্ত অনুভূতির অস্তিত্ব। সেসব গল্প নিয়েই ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’।
প্রথম সিজনের সফলতার পর এবার নির্মিত হয়েছে দ্বিতীয় সিজন। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস। তার সঙ্গে নতুন সিজনে যুক্ত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ইতোপূর্বে সিরিজটিতে তাদেরকে কেমন রূপে দেখা যাবে, সেটার ফার্স্টলুক দেখা গেছে।

এবার দেখা গেলো ভিডিও আকারে। রোববার (১০ এপ্রিল) প্রকাশিত হয়েছে ‘মন্টু পাইলট ২’-এর একটি গান। যেটার শিরোনাম ‘কতটা তোমার ছিল’। ঈশান মিত্রের গাওয়া গানটি উন্মুক্ত করা হয়েছে এসভিএফ মিউজিক ইউটিউব চ্যানেলে।

এই গানের দৃশ্যে সৌরভকে দেখা গেছে ব্যতিক্রম রূপে। তার চোখে-মুখে অতীতের স্মৃতিজনিত হাহাকার ফুটে উঠেছে। একইসঙ্গে প্রতিবাদের ক্ষিপ্রতাও দেখিয়েছে মন্টু। গানটির শেষ অংশে দেখা দিয়েছেন মিথিলাও। নীলকুঠিতে পা দিয়েছেন তিনি।

শাড়ি পরা মিথিলার চাহনিতে বিষাদের ছাপ স্পষ্ট। এক পর্যায়ে তিনি চিৎকার করে কাঁদতে শুরু করেন। কিন্তু কেন? কীভাবে তিনি নীলকুঠিতে পৌঁছলেন? সে রহস্যের কিনারা হবে ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার পর।

‘কতটা তোমার ছিল’ গানটি মূলত রক ঘরানার। এই গান নিয়ে মিথিলার ভাষ্য, ‘বছরের সেরা রক গান।’

উল্লেখ্য, ‘মন্টু পাইলট ২’ পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। সিরিজটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com