যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৭ ইটভাটা গুড়িয়ে দিলো , হাইকোর্টের নির্দেশে প্রশাসন

৭ ইটভাটা গুড়িয়ে দিলো , হাইকোর্টের নির্দেশে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :
হাইকোর্টের নির্দেশে রোববার সকালে সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধ সাতটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে সাভার উপজেলা প্রশাসন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জনান, সকালে হাইকোর্টের নির্দেশে সাভারের তুরাগ এলাকায় লাইসেন্স না থাকায় শাহিন ব্রিকসকে দুই লাখ, কফিল ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান। এই সময় এনা ব্রিকস নামে একটি ইটভাটা ভেঙে দেওয়া হয়।

এদিকে আমিনবাজার এলাকায় অবৈধভাবে গড়ে উঠা এবিসি ব্রিকস ও বিএমসি ব্রিকস ভেঙে দিয়েছেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা শিরিন। একই সময় বিভিন্ন অপরাধে এইচএমবি, একেবি ও সোনার বাংলা নামের তিনটি ইটভাটার মালিককে ৫০ হাজার করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আশুলিয়ার শিমুলিয়া এলাকার রাঙ্গামাটি এলাকার মোল্ল্যা ব্রিকস ও নৈহাটি এলাকায় বাংলা ব্রিকস নামে দুটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন।

অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com