যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজশাহী বেশি বয়সের নারীর সঙ্গে প্রেম, বিয়ে করতে বলায় ধর্ষণের পর হত্যা

রাজশাহী বেশি বয়সের নারীর সঙ্গে প্রেম, বিয়ে করতে বলায় ধর্ষণের পর হত্যা

রাজশাহী প্রতিনিধি
স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলে, গভীর রাতে দরজা ভেঙে লাশ পেল পুলিশ
একই ইটভাটায় কাজ করার সুবাদে ৪১ বছর বয়সী নারীর সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে মিঠুন আলীর। নিজের বয়স ২৮ হলেও ধীরে ধীরে জড়িয়ে পড়েন প্রেমে। তিন মাসের সম্পর্কে বিয়ের চাপ দিতে থাকেন প্রেমিকা। এ নিয়ে সম্পর্কে কিছুটা ফাটল ধরে। তবু বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকাকে হত্যার পরিকল্পনা করেন মিঠুন। শেষে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের পর জয়নবকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান প্রেমিক।
এ ঘটনায় গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেন মিঠুন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

তিনি বলেন, বিয়ের জন্য চাপ দেওয়ায় জয়নবকে হত্যার পরিকল্পনা করেন মিঠুন। পরিকল্পনা অনুযায়ী ১৭ এপ্রিল মিজান ও জুলেখা নাম ব্যবহার করে স্বামী-স্ত্রীর ভুয়া পরিচয়-ঠিকানা দিয়ে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার হোটেল ড্রিম হ্যাভেনের ৪০৩ নম্বর কক্ষে ওঠেন তারা। হোটেলে উঠে প্রথমে ধর্ষণের পর জয়নবকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান মিঠুন।

আরএমপি কমিশনার আরো বলেন, এ ঘটনায় রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ভাই। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে নাটোরের আগদিঘা গ্রাম থেকে অভিযুক্ত মিঠুনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জয়নবকে হত্যার কথা স্বীকার করেন।

গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে মিঠুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিঠুনই একমাত্র আসামি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com