নিজস্ব প্রতিবেদক:
নিউ মার্কেটের ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের পর দোকান খুলে দেওয়ার ঘোষণার ঘণ্টা দুয়েকের মধ্যেই চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা কলেজের মূল ফটকের সামনে এগিয়ে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের রাস্তায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পথচারীদের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে নিউ মার্কেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
Leave a Reply