শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিল্পী সমিতি থেকে পদত্যাগ করবেন ডিপজল

শিল্পী সমিতি থেকে পদত্যাগ করবেন ডিপজল

 

বিনোদন প্রতিবেদক:
দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল দীর্ঘদিন ধরে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিচ্ছেন। তিনি বর্তমানে সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে হঠাৎ করেই তিনি এই পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নেওয়ার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন ডিপজল।

এদিকে শিল্পী সমিতির গঠনতন্ত্রে বলা আছে, সিনেমাসংশ্লিষ্ট অন্য কোনো সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য কোনো পদের জন্য যোগ্য বিবেচিত হবেন না। সুতরাং প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন করতে হলে ডিপজলকে শিল্পী সমিতির পদ ছাড়তেই হবে।

বিষয়টি নিয়ে ডিপজল বলেন, ‘আমি এই নিয়ম জানতাম না। জানলে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগেই শিল্পী সমিতিতে পদত্যাগপত্র জমা দিতাম। এখন যখন জানলাম, যত তাড়াতাড়ি পদত্যাগপত্র জমা দেওয়া যায়, দিয়ে দেব।’

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে অংশ নিয়ে ডিপজল জয়লাভ করেন। যদিও এবারের নির্বাচন নিয়ে নাটকীয়তা এখনও শেষ হয়নি। সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে আইনি লড়াই।

কিছুদিন আগে চিত্রনায়িকা রোজিনা পদত্যাগ করেছেন। তার পরিবর্তে কার্যকরী পরিষদের সদস্য পদে যুক্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। এছাড়া নায়ক রুবেলও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে তার পদত্যাগ কার্যকর হয়েছে কিনা জানা যায়নি। অনেকদিন ধরে তিনি সমিতির কার্যক্রমে অংশ নিচ্ছেন না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com