শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অন্য নাম নয় কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার দাবি

অন্য নাম নয় কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছেন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)। শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর বিজয়নগরে হোটেল-৭১ এ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় সংগঠনটির নেতারা এ দাবি জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা কুমিল্লাবাসী কুমিল্লা নামে বিভাগ চাই। আমরা ধীরেন্দ্রনাথ দত্ত, শচীন দেব বর্মনের উত্তরসূরী।

আমরা কুমিল্লা নামেই থাকব এবং কুমিল্লা নিয়েই এগিয়ে যাব।
ইফতার পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শরীফুল ইসলাম। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য দৈনিক প্রভাত সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল আবদুল নাসের চৌধুরী, ল্যাব এইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মঈন উদ্দিন আহমেদ ও এক্সিম ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল জহির স্বপন।

বক্তারা বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের বৃহৎ অংশীদার। ইতিবাচক সাংবাদিকতা জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখতে পারে।

এ সময় বক্তারা কুমিল্লা সাংবাদিক ফোরামের সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে কুমিল্লা তথা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা ঢাকায় কর্মরত কুমিল্লার সাংবাদিকদের তাদের লেখনীর মাধ্যমে জেলার সমস্যা, সম্ভাবনার কথাগুলো তুলে ধরার আহ্বান জানান। এছাড়াও কুমিল্লা বিভাগ বাস্তবায়ন, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন স্থাপনসহ ওই অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করার আহ্বান জানান তারা।

ইফতারের আগে সিজেএফডির সদস্য প্রয়াত শামসুল আলম বেলাল, সাবেক সভাপতি হুমায়ুন কবির খোকন, সদস্য মমতাজ উদ্দিন, বদিউল আলম, আব্দুল হাই স্বপন ও হাবিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com