শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাহজালালের টয়লেট ঝুড়ি থেকে ৪৬ সোনার বার উদ্ধার

শাহজালালের টয়লেট ঝুড়ি থেকে ৪৬ সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বুধবার সকালে বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো ২ বান্ডেলে ৪৬টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। সংস্থার শিফট ইনচার্জ উপ-পরিচালক মো. শাকিল খন্দকারের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা দল এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ারপোর্টের ওয়াশরুমের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ান ২টি বান্ডেল পাওয়া যায়। যেখানে ৪৬টি সোনারবার ছিল। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা।

অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে সোনারবারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com