শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর বিভিন্ন দুঃসহ গরমে ঈদ, হালকা রঙের আরামদায়ক পোশাকে আগ্রহ

রাজধানীর বিভিন্ন দুঃসহ গরমে ঈদ, হালকা রঙের আরামদায়ক পোশাকে আগ্রহ

নিজস্ব প্রতিবেদক :
গরমে ঈদ পড়ায় ক্রেতারা ঘরে-বাইরে পরতে আরাম এমন কাপড়কে প্রাধান্য দিচ্ছে। নামি ফ্যাশন হাউসগুলোও মৌসুমের কথা মাথায় রেখে হালকা, উজ্জ্বল রং আর মোলায়েম কাপড়ের তৈরি পোশাক বাজারে এনেছে।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বিপণিবিতান ঘুরে এবং ফ্যাশন হাউসের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীরের সঙ্গে আলতোভাবে লেগে থাকে এমন মোলায়েম বা সুতি কাপড়ের দিকেই এবার ক্রেতাদের বেশি আগ্রহ। ফ্যাশন হাউস লা রিভ গাছের বাকলের প্রাকৃতিক নকশাকে প্রিন্টের মাধ্যমে কাপড়ে নিয়ে এসেছে।

প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে স্নিগ্ধ সবুজ ও গাঢ় বাদামি রঙের ব্যবহার করা হয়েছে তাদের পোশাকে। লা রিভের গুলশান পুলিশ প্লাজা আউটলেটের শাখা ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জানান, তাঁদের বেশির ভাগ পোশাকই ভিসকস ও সুতি কাপড়ে তৈরি। এবার পলিয়েস্টারজাতীয় বা সিল্ক কাপড় তাঁদের খুব কম পোশাকেই ব্যবহার করা হয়েছে। মানুষকে প্রাকৃতিক পরিবেশে থাকার অনুভূতি দিতে গাছ-লতাপাতার দৃষ্টিসুখকর নকশা করা হয়েছে।

এ ছাড়া বরাবরের মতো জ্যামিতিক নকশার ব্যবহারও আছে। সাজ্জাদুর রহমান জানান, কিশোরীসহ কম বয়সী মেয়েরা শর্ট কামিজের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। আরেকটু বড় থেকে মধ্যবয়সী পর্যন্ত নারীরা কিনছেন সালোয়ার-কামিজ ও লং কামিজ। মসলিন, সিল্ক ও সালোয়ার-কামিজের মধ্যে ভারী কাজের কাপড়ও বিক্রি হচ্ছে। সারারার বিক্রিও এবার ভালো বলে জানালেন সাজ্জাদুর রহমান।

শিশু, তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষের জন্যই বৈচিত্র্যময় নকশার বিভিন্ন ধরনের পোশাক এনেছে ঐতিহ্যবাহী আড়ং। তেজগাঁওয়ের শোরুমে গিয়ে দেখা গেছে, পাঞ্জাবি, শাড়ি, থ্রিপিস, লেডিস টপ, লেডিস লং পাঞ্জাবি, ফতুয়া ও শিশুদের পোশাক বিক্রি হচ্ছে দেদার। কয়েকজন বিক্রয়কর্মী জানান, অ্যান্ডি সিল্ক, সিল্ক, মসলিন ও সুতি কাপড়ের তৈরি পাঞ্জাবি ও শাড়ির দিকে ক্রেতাদের বেশি ঝোঁক। আড়ংয়ের সুতি কাপড়ের পাঞ্জাবি ও থ্রিপিসে হাত ও মেশিনের এমব্রয়ডারির কাজ রয়েছে। ব্লক ও স্ক্রিনসহ বিভিন্ন প্রিন্টের পোশাকও এনেছে দেশীয় ঘরানার কাপড়ের বনেদি এই ব্র্যান্ড।

বসুন্ধরা শপিং মলের ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেছে, ছিমছাম নকশার ছেলেদের পাঞ্জাবি ও মেয়েদের থ্রিপিস ঈদ বাজারে বিক্রিতে সবচেয়ে এগিয়ে আছে। এসব পোশাকে সুতি আর হালকা রঙের দিকেই বেশির ভাগ ক্রেতার ঝোঁক। মেয়েদের সালোয়ার-কামিজ, টপ, কুর্তায় কেউ কেউ গাঢ় বা উজ্জ্বল রঙ কিনছে বটে, কিন্তু তুলনায় তা কম। এসব পোশাকের ছোট, বড় ও মাঝারি রকমের হাতায় লেইসের ব্যবহার রয়েছে। মসলিন, সিল্কের শাড়ি ও ভারী পোশাক এড়িয়ে সুতির পোশাক কিনছে ক্রেতারা। কে ক্রাফটের শপ ইনচার্জ তারেক মোস্তফা কালের কণ্ঠকে বলেন, লিনেন ও জর্জেটের টপস ভালো বিক্রি হচ্ছে। গোটা পরিবারের জন্য একই রঙের শাড়ি, পাঞ্জাবি ও শিশুদের জামার সমন্বয়ে তৈরি প্যাকেজের বিক্রি এবার ভালো।

ধানমণ্ডি থেকে বসুন্ধরা শপিং মলে সপরিবারে ঈদের কেনাকাটা করতে আসা সারওয়ার মুর্শেদ জানান, শিশুদের জন্য তিনি ভয়েল ও সুতি কাপড়ের তৈরি বিভিন্ন পোশাক কিনেছেন। বড়দের জন্য নিয়েছেন শাড়ি, পাঞ্জাবি ও থ্রিপিস। তাঁর কেনা অনেক পোশাকেই আছে উজ্জ্বল সবুজাভ রং। পাঞ্জাবি ও কামিজের হাতায় রয়েছে হালকা এমব্রয়ডারির কাজ। এ ছাড়া ছোটদের জামাগুলোতে প্রিন্টের কাজ রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com