শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফের একসঙ্গে শাহরুখ-কাজল

ফের একসঙ্গে শাহরুখ-কাজল

বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল। পর্দায় তাদের রোমান্স দেখে মুগ্ধ হন দর্শক। দীর্ঘদিন ধরে পর্দায় এই জুটির দেখা নেই।

২০১৫ সালে তাদের দেখা গিয়েছিল রোহিত শেঠীর দিলওয়ালে সিনেমায়। এবার তারা আবার জুটি বাঁধতে চলেছেন। ৬ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কাজল জুটি। পরিচালক তাদের কাছের বন্ধু করণ জোহর। তিনিও দীর্ঘ বিরতির পর সিনেমা পরিচালনা করছেন। ‘অ্যায় দিল হে মুশকিল’ ছিল তার পরিচালিত সর্বশেষ সিনেমা।

এই খবর শোনার পর থেকেই ভক্তদের মনে কৌতুহল করণ জোহর কী ধরনের সিনেমা নির্মাণ করছেন। করন জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের সূত্র বলছে, ‘রানি অউর রকি কী প্রেম কাহানি’ সিনেমায় দেখা যাবে শাহরুখ-কাজলকে। তবে পুরো সিনেমায় নয়, একটি গানে বা বিশেষ দৃশ্যে থাকবেন তারা। কারণ এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং ও আলিয়া ভাট।

বর্তমানে শাহরুখ ব্যস্ত রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমার শুটিং নিয়ে। একই সঙ্গে করছেন ‘আটলি’ সিনেমার কাজও। কাজলের হাতে আপাতত তেমন কোনো কাজ নেই। পরিচালক করণ জোহরের সঙ্গে বন্ধুত্বের কারণেই শাহরুখ-কাজল ‘রানি অউর রকি কী প্রেম কাহানি’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন।

ছোট হোক কিংবা বড় চরিত্র, শাহরুখ-কাজল জুটি পর্দায় এলেই তৈরি হয় ম্যাজিক। আর সেই ম্যাজিক দেখার জন্য ভক্তরা অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com