শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা উত্তর মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা উত্তর মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত

 

 

নিজেস্ব প্রতিবেদক:
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃত পাওয়ার পর এই প্রথম ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে উত্তর মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন আর ব্যান্ডপার্টির তালে-তালে সম্মেলন স্থলে প্রবেশ করেন।
সম্মেলন থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেনকে সভাপতি ও সদস্য সচিব মো. আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ বলেন, মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখতে হবে। খেয়াল রাখতে হবে কোনো ষড়যন্ত্র যাতে শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে। ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনা পরপর তিনবার প্রধানমন্ত্রী হওয়ায় এগিয়ে যাচ্ছে দেশ। সারাবিশ্বে শেখ হাসিনার নেতৃত্বেকে সম্মান করছে। আধুনিক বাংলাদেশ করতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতা আনতে হবে। আমাদের সর্তক থাকতে হবে, আমাদের আশেপাশে কোনো সাপ আছে কিনা? কে আমার আসল মুজিব সৈনিক খেয়াল রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, এদেশের জন্য যত ত্যাগ আওয়ামী লীগ দিয়েছে, যত রক্ত আওয়ামী লীগ দিয়েছে, পৃথিবীতে অন্য কোনো রাজনৈতিক দল সে দেশের জন্য, দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এতো রক্ত দেয় নাই। আওয়ামী লীগ দিয়েছে, বঙ্গবন্ধুর পরিবার দিয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলনের আরও বক্তৃতা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, সহ-সভাপতি আবুল বাশার, আব্দুল গফুর চৌকদার, মুহাম্মদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, রফিকুল ইসলাম খা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিউল আলম শফিক, দফতর সম্পাদক এমএইচ এনামুল হক রাজু, সাংগঠনিক সম্পাদক এস এম মামুন সিদ্দিকী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com