শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মিলবে যে শাস্তি অনিয়ম করলে বিসিএস পরীক্ষায়

মিলবে যে শাস্তি অনিয়ম করলে বিসিএস পরীক্ষায়

নিজস্ব প্রতিবেদক :
৪৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টে অংশ নিতে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা। পরীক্ষায় যেন কোনো প্রার্থী অসদুপায় অবলম্বন করতে না পারেন সেজন্য কেন্দ্রে প্রবেশের সময় কঠোর তল্লাশি করা হচ্ছে।
পরীক্ষায় কোনো প্রার্থী যদি অসদুপায় অবলম্বন বা নকল করেন, তাহলে বাংলাদেশ কর্ম কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী তাকে শাস্তি পেতে হবে।
ঢাকা কলেজ কেন্দ্রে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একেএম সাইফুল আলম বিষয়টি জানান।

তিনি বলেন, পরীক্ষায় যেন কেউ নকল বা অসদুপায় অবলম্বন না করতে পারেন সেজন্য আমরা কঠোরভাবে তল্লাশি করছি। আগেই পিএসসি থেকে পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনা বাস্তবায়নের কাজ করছি।

পিএসসির নির্দেশনায় বলা হয়- পরীক্ষায় নকল, মোবাইল, ইলেকট্রনিক ডিভাইসসহ প্রবেশ এবং উক্ত প্রযুক্তির মাধ্যমে অসদুপায় অবলম্বন করলে বা কোন অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত হলে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধান অনুসরণে ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ বিজ্ঞপ্তির ৩০.১ নম্বর অনুচ্ছেদের শর্ত এবং পরীক্ষায় অপরাধমূলক আচরণের জন্য কমিশনের শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০ অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া দোষী ব্যক্তিকে ভবিষ্যতে কমিশন থেকে নেয়া কোনো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। একই সঙ্গে কমিশন থেকে বিজ্ঞপ্তি দেওয়া অন্য কোনো পদের জন্যও তিনি আবেদন করতে পারবেন না।

প্রয়োজনে মামলা দায়ের করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে অসদুপায় অবলম্বনকারী প্রার্থীকে সোপর্দ করা হবে বলেও জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com