শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে: দেব

কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে: দেব

বিনোদন ডেস্ক:
গত ৩১ মে সন্ধ্যায় দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে পারফরম্যান্সের সময়ে অসুস্থ হয়ে পড়েন প্রখ্যাত গায়ক কেকে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু নিয়ে জোর সমালোচনা চলছে। নেটিজেনরা দায়ী করছেন আয়োজকদের অব্যবস্থাপনা ও অপরিণামদর্শিতাকে।

এ নিয়ে শোবিজ অঙ্গনের তারকারাও কয়েকটি ভাগে বিভক্ত হয়েছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন টলিউড অভিনেতা ও তৃণমূলের সংসদ সদস্য দেব। তার ভাষায়—‘কেকের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে।’

ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে দেব বলেন, ‘গ্রামেগঞ্জে বা কোনো মলে যখন মিউজিক লঞ্চ হয়, আমার ক্ষেত্রেও যেভাবে লোক আসে আমারই ভয় লাগে। কিন্তু এটা একজন শিল্পীর প্রতি তাদের ভালোবাসা। শিল্পীকে দেখার তাগিদ; এটা সরকারের দোষ, এটা পুলিশের দোষ নাকি আয়োজকদের দোষ তা জানি না।’

ব্যাখ্যা করে দেব বলেন—‘আমরা সবসময়ই বলি, এটা সরকারের দোষ। কিন্তু তা তো আসলে নয়। পুলিশ গিয়ে তো সারাক্ষণ দেখবে না কোথায় কত লোক জমায়েত হয়েছে। তাহলে তো সব শো বন্ধ করে দিতে হয়। সব রাজনৈতিক সভা বা মিছিল বন্ধ করে দিতে হবে। করোনার সময়ে বিধিনিষেধ থাকার পরও প্রচুর মানুষ নিয়ে মিছিল হয়েছে। তাই আমার মনে হয় আওয়াজ তুললে একটামাত্র ঘটনা নিয়ে আওয়াজ তোলা উচিত না। এটা যদি ভুল হয় তাহলে সবকটা ভুল। কিন্তু আগেরগুলো যদি ঠিক হয় তাহলে এবার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে।’

উল্লেখ্য, গতকাল সংগীতশিল্পী কেকের মৃত্যুর ঘটনায় প্রশাসনের কড়া সমালোচনা করেন রাজ্যপাল। তার বক্তব্য, ‘নজরুল মঞ্চে কত দর্শক আসবেন, তার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। সংকটের সময় সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি।’ পাল্টা তৃণমূলের আক্রমণ, বিজেপির সুরে কথা বলছেন রাজ্যপাল। এরপরই এমন বক্তব্য দিলেন দেব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com