শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিসিমপুরে হালুম, টুকটুকি ও ইকরিরা পেল নতুন বন্ধু

সিসিমপুরে হালুম, টুকটুকি ও ইকরিরা পেল নতুন বন্ধু

বিনোদন প্রতিবেদক:

সিসিমপুরে নতুন বন্ধু যোগ দিয়েছে হালুম, টুকটুকি, ইকরি ও শিকুদের সঙ্গে। সিসিমপুরের ১৫তম সিজনের শুটিংয়ে এই নতুন বন্ধু যোগ দিয়েছে বলে জানা গেছে। এবারের আয়োজনে ২৬টি পর্ব তৈরি করবে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ। আজ (১২ জুন) থেকে এফডিসিতে শুরু হয়েছে শুটিং।
সিসিমপুর সূত্রে জানা গেছে, নতুন সিজনের বিভিন্ন পর্বে হালুম, টুকটুকি, ইকরি ও শিকু ছোট্ট বন্ধুদের জন্য মজার মজার নতুন সব গল্প নিয়ে হাজির হবে। ওদের সঙ্গে থাকবে আশা, গুণি, ময়রাসহ সিসিমপুরের নিয়মিত অন্যান্য চরিত্ররা। এর পাশাপাশি এবারের সিজনে সিসিমপুরে যুক্ত হচ্ছে নতুন একজন বন্ধু! তবে সেই বন্ধুর নাম-পরিচয় এখনই প্রকাশ করতে চাইছেন না সংশ্লিষ্টরা। তারা মনে করেন, এটি হবে সিসিমপুর বন্ধুদের জন্য বড় চমক।

সব শিশুর জন্য সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে নতুন সিজনের পর্বগুলো। থাকবে ভাষা, বর্ণ, গণিত, অটিজম আর সামাজিক ও দলীয় সম্পর্ককে গুরুত্ব দিয়ে সচেতনতামূলক নানা সেগমেন্ট। এছাড়া আবেগ নিয়ন্ত্রণ ও নিজের যত্ন নেওয়া, কল্পনাশক্তি এবং প্রতিবন্ধকতা ও লিঙ্গবৈষম্য জয় করার মতো বিষয়গুলো উঠে আসবে সিজন ১৫-এর নানা পর্বে।

এফডিসিতে নতুন সিজনের শুটিং শুরুর প্রাক্কালে সিসিমপুরের জনপ্রিয় চরিত্রগুলো ছাড়া আরো উপস্থিত ছিলেন সিসেমি ওয়ার্কশপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন জেপসেন, ভাইস প্রেসিডেন্ট ড্যানি লেবিন, পরিচালক টেরেসা ওলভারটন, ইউএসএআইডি’র শিক্ষা অফিস পরিচালক সোনিয়া রেনল্ডস কুপার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) ড. উত্তম কুমার দাশ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসটিবি) এর সদস্য প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান, ইউএসএআইডি’র শিক্ষা উপদেষ্টা সুদেব কুমার বিশ্বাস এবং সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলমসহ কার্যক্রম সংশ্লিষ্ট আরো অনেকে।

ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় নির্মিত সিসিমপুর ২০০৫ সাল থেকে প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় ‘সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরো সবল এবং আরো সদয়’ এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সিসিমপুর অনুষ্ঠানটি সম্প্রচারে সহায়তা করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে সহায়তা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com