শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রধানসহ চারজন রিমান্ডে সালাম পার্টির

প্রধানসহ চারজন রিমান্ডে সালাম পার্টির

নিজস্ব প্রতিবেদক :
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার সালাম পার্টির প্রধানসহ চারজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
একইসঙ্গে আদালত অপর তিন আসামির রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

শনিবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আমিনুল ইসলাম বাবু ওরফে মো. সুমন ইসলাম বাবু ওরফে মো. সাইফুল ওরফে মো. বাবু ওরফে মো. সুমন, মো. সজল সিদ্দিক, দেলোয়ার হোসেন ওরফে পরশ পাঠান ওরফে মো. পলাশ ওরফে দীপু ওরফে মানিক ওরফে দেলোয়ার হোসেন পরশ ওরফে কালা মানিক ও মো. সাইফুল ইসলাম।

এদিন সাত আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাতদিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত চারজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মো. হাসান, মো. আমির আলী ও মো. লিটন মিয়াকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে উত্তরা পশ্চিম থানার ১৩নং সেক্টর এলাকায় থেকে আমিনুল, সজল, দেলোয়ার ও সাইফুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি প্যাডেলচালিত রিকশা, একটি চাপাতি, চার টুকরা নাইললের রশি ও তিনটি চাকু উদ্ধার করা হয়।

তারও আগে, ৭নং সেক্টর এলাকা থেকে হাসান, আমির ও লিটনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুটি প্যাডেলচালিত রিকশা, একটি চাপাতি, চার টুকরা নাইলনের রশি ও একটি কাটার নাইফ উদ্ধার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, আসামিরা সালাম পার্টির সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত ঢাকা শহরের উত্তরা, মিরপুর, মতিঝিল এলাকায় কৌশলে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নিতেন। তাদের মধ্যে একজন প্রথমে ব্যাংকে অবস্থান নেয়। ব্যাংক থেকে টাকা তুলে কেউ যখন রাস্তা দিয়ে বিশেষ করে রিকশাযোগে যাতায়াত করে তখন তারা রিকশার যাত্রীকে টার্গেট করে পিছু নেয়। রিকশাসহ যাত্রী কোনো নির্জন রাস্তায় পৌঁছালে তাদের মধ্যে যে কোনো একজন টার্গেটকৃত রিকশার যাত্রীর সামনে গিয়ে প্রথমে সালাম প্রদর্শন করে এবং রিকশার গতিরোধ করে। এরপর তাদের সহযোগিরা একত্রিত হয়ে রিকশার হুড উঠিয়ে দেয়। টার্গেটকৃত রিকশার যাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় পৃথক মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com