জামালপুর জেলা প্রতিনিধি,
জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেকের দুই লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের মার্চ মাসে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জামালপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ আসামিদের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।
Leave a Reply