শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফসলি জমির মাটি গেল সড়কে, ক্ষতিপূরণ মেলেনি কৃষকদের

ফসলি জমির মাটি গেল সড়কে, ক্ষতিপূরণ মেলেনি কৃষকদের

ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে কুশুরা বাজার থেকে ধানতারা বাজার পর্যন্ত সড়ক মেরামত ও প্রশস্তকরণের কাজ চলছে। সড়ক প্রশস্ত করতে গিয়ে দু’পাশের ফসলি জমি থেকে মাটি কেটে নিয়েছেন ঠিকাদার রানা। কিন্তু কৃষকদের কোনো ক্ষতিপূরণ দেননি বলে অভিযোগ উঠেছে। কয়েক দফা তারিখ দিয়েও ঠিকাদার ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছেও যাননি।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা হতাশায় দিন কাটাচ্ছেন।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে জানা গেছে, ঢাকা বিভাগের উপজেলা ও ইউনিয়নের সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় কুশুরা বাজার-ধানতারা বাজার পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়ক মেরামত ও প্রশস্তকরণের কাজ চলছে। এতে ব্যয় হবে ১৪ কোটি টাকা। মেসার্স ইসমাইল হোসেন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। এর স্বত্বাধিকারী রানা মিয়া। সড়কের দু’পাশে প্রস্তকরণের জন্য প্রতি ঘনমিটার মাটির জন্য ৩১২ টাকা বরাদ্দ দেওয়া আছে। সড়ক প্রশস্তকরণের ক্ষেত্রে দুই পাশে বৈধ উপায়ে মাটি সংগ্রহ করে ঠিকাদারেরই সরবরাহ করার কথা। ঠিকাদার রানা সড়কের দু’পাশের ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে রাস্তা প্রশস্ত করেছেন। কিন্তু কোনো কৃষককে কোনো ধরনের ক্ষতিপূরণ দেননি। কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিলেও দিই-দিচ্ছি বলে কালক্ষেপণ করছেন। এতে ফসলি জমি থেকে কেটে নেওয়া মাটি ভরাট করে পুরনায় চাষাবাদের উপযোগী করে তুলতে যে টাকা লাগবে তা কিভাবে পাবেন তা নিয়ে হতাশায় ভুগছেন ক্ষতিগ্রস্তরা।

সাইট্টা গ্রামের কৃষক মেহের আলী, বায়েজীদসহ ক্ষতিগ্রস্তরা জানান, আমাদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক প্রশস্ত করেছে, এতে কোনো আপত্তি নেই। তবে ঠিকাদার ক্ষতিপূরণ তো দেবে! ঠিকাদার দুই মাস ধরে আশ্বাস দিয়ে আসছেন। দিই-দিচ্ছি বলে ঘোরানো হচ্ছে।

কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ঠিকাদার রানার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অনেক ব্যস্ততার মধ্যে থাকি, সময়ই তো পাই না। কৃষকদের ক্ষতিপূরণ দেব কোনো একসময়ে। না তো করিনি। ‘

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com