শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ পর্যন্ত ৩ হাজার জঙ্গি গ্রেপ্তার করেছে র‍্যাব : ডিজি

আজ পর্যন্ত ৩ হাজার জঙ্গি গ্রেপ্তার করেছে র‍্যাব : ডিজি

নিজস্ব প্রতিবেদক :
ফাইল ছবি
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এ পর্যন্ত ৩ হাজার জঙ্গি গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শুক্রবার (১ জুলাই) রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলার ৬ বছর পূর্তিতে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, ছয় বছর আগে হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনায় তিন বাংলাদেশিসহ ২০ জন নিহত হন। এ ঘটনায় দায়িত্ব পালনের সময় দুইজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহতদের রুহের মাগফেরাত কামনা করে তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে দৃঢ়ভাবে দায়িত্ব পালন করছে র‍্যাব। সিলেটে জঙ্গিবাদবিরোধী অভিযানে নিহত হয়েছেন র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান কর্নেল আজাদ। তার রুহের মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান র‍্যাবের ডিজি।

র‍্যাব হলি আর্টিজানে হামলার ১২ ঘণ্টার মধ্যে ওই এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, হলি আর্টিজানে হামলার পর আমরা ১ হাজার ৫০০ জঙ্গি এবং আজ পর্যন্ত ৩ হাজার জঙ্গি গ্রেপ্তার করেছি।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষনীয়। আমরা জঙ্গিবাদ দমনের ধারাবাহিকতা ধরে রেখেছি। এজন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না, সব সময় সতর্ক থাকছি।

প্রসঙ্গত, গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় নৃশংস জঙ্গি হামলার ছয় বছর পূর্তি আজ (১ জুলাই)। এদিন দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলায় ইতালির ৯ জন, জাপানের সাত জন, ভারতীয় একজন ও বাংলাদেশি তিনজন নাগরিকসহ ২২ জনকে হত্যা করেছিল জঙ্গিরা। এরমধ্যে জঙ্গিদের নিক্ষেপ করা গুলি ও বোমায় দুইজন পুলিশ কর্মকর্তা নিহত এবং পুলিশের অনেকে আহত হন। এছাড়া ঘটনাস্থলে জিম্মি অবস্থায় থাকা দেশি-বিদেশি নাগরিক ও বেকারির স্টাফসহ প্রায় ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com