শিরোনাম :
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় সংসদের আওয়ামী লীগ আমলের সব সার ডিলারের নিয়োগ বাতিল: চিফ হুইপ পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঘরে গণতন্ত্রের চর্চা না থাকাই জ্ঞানার্জনে বড় বাধা: শিক্ষামন্ত্রী

ঘরে গণতন্ত্রের চর্চা না থাকাই জ্ঞানার্জনে বড় বাধা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
বাংলা একাডেমিতে ‘গণিতমুখী প্রজন্ম গঠনে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি-

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জ্ঞানার্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের ঘরের মধ্যেই গণতন্ত্রের চর্চা নেই। আমরা বাচ্চাদের ‘বলি এটা করো, ওটা করো’। বাচ্চারা যখন প্রশ্ন করে ‘কেন?’ তখন আমরা বলে থাকি ‘বাবা বলেছে তাই’।
তিনি আরো বলেন, আমরা কাউকে প্রশ্ন করতে উৎসাহিত করি না। আমরা মানুষকে প্রশ্ন করা থেকে দূরে রাখতে চাই। ক্লাসের ক্ষেত্রেও একইভাবে প্রশ্ন করাটাকে নিরুৎসাহিত করি। আমরা ভাবি প্রশ্ন করবে শিক্ষক। শিক্ষার্থীরা কেন প্রশ্ন করবে? এভাবে আমরা গণতন্ত্রকে একেবারে মাঠে মেরে ফেলি।

শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রকাশনা সংস্থা আদর্শ’র আয়োজনে ‘গণিতমুখী প্রজন্ম গঠনে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সায়েন্স লাগবে, টেকনোলজি লাগবে। কিন্তু এসবের আগে একটা ‘আ’ লাগবে। একজন মানুষের মধ্যে মানবিকতার জন্য আর্টস, আসথেটিক্স লাগবে। আর গণিতে যে মজা আছে- তার মধ্যে এসব অটোমেটিক্যালি চলে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান ও ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, লেখক ও প্রকৌশলী চমক হাসান, লেখক ও স্থপতি ফিরোজা বহ্নি প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com