শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বান্দরবানের আলীকদমে চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করলো উপজেলা নির্বাচন অফিস

বান্দরবানের আলীকদমে চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করলো উপজেলা নির্বাচন অফিস

আবুল কালাম আজাদ বিশেষ প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলায় ছবি যুক্ত ভোটার হালনাগাত কার্যক্রমে আহছাব উদ্দিন নামে এক রোহিঙ্গা ভোটার করতে তার জীবিত মায়ের নামে মৃত্যু সনদ সহ ভূয়া নিবন্ধন দিয়ে ভোটার হতে সহায়তা করায় নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন ও ইউপি সচিব আবু হানিফ রাজুসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন নির্বাচন অফিস কর্মকর্তা।

মঙ্গলবার ( ৯ জুলাই’২২ইং ) রাতে নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাদী হয়ে নয়াপাড়ার ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউপির সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান, আহছাব উদ্দিন, জামাল হোসেন, ইউপি সদস্য আব্দুল মানান, আয়শা বেগম, ২নং চৈক্ষ্যং ইউপি সচিব মানিক বড়ুয়া, নয়াপাড়া ইউপি সচিব আবু হানিফ রাজুর বিরুদ্ধে মামলা করেন।

নয়াপাড়া ইউপি চেয়ারম্যান বলেন, কোন রোহিঙ্গা নাগরিক কে ভোটার হতে সহায়তা করিনি আমি। ইউপি সদস্য রোহিঙ্গা নয় নিশ্চিত করার পর প্রত্যায়ন গুলোতে স্বাক্ষর করেছি। আমার ইউনিয়নের সবাইকে আমার পক্ষে চেনা সম্ভব না। ইউপি সদস্যরা নিশ্চিত করার পর আমি স্বাক্ষর করি। তাছাড়া বিগত চেয়্যারম্যানের সনদও ছিল বলে ইউপি সদস্য জানিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে আহছাব উদ্দিন ছবিযুক্ত ভোটার তালিকা হাল নাগাতের যাচাই বাচাইয়ের সময় বিশেষ কমিটির কাছে তার কাগজপত্র জমা দেয়। কমিটি যাচাই বাচাইয়ের সময় তার কথা সন্দেহ জনক মনে হলে সংশ্লিষ্ট ওর্য়াডের লোক জনের সাথে কথা বলে নিশ্চিত হই আহছাব উদ্দিনের বাবা রোহিঙ্গা,জন্ম নিবন্ধন সনদ, চেয়ারম্যান সনদ যাকে বাবা বানিয়েছে তিনি তার জন্মদাতা বাবা নয়। আহছাব উদ্দিনের মা আয়শা বেগমরে দ্বিতীয় স্বামী জামাল হোসেন।

তার মা জীবিত থাকলে ও তার মা আয়শা বেগমের নাম মৃত্যু সনদ করা হয়েছে। পরে নিজে ও স্বীকার করছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান। পরে উক্ত রোহিঙ্গা আহছাব উদ্দিন ও তার ভূয়া বাবা জামাল হোসেন কে পুলিশের কাছ হস্তান্তর করা হয় বলে জানান উপজলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

আলীকদম থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন জানান, এই ঘটনায় নয়াপাড়া ইউপি চেয়ারম্যান সহ ৮ জনকে আসামী করে মামলা হয়েছে। আটক আহছাব উদ্দিন ও জামাল হোসেন কে আদালতে প্রেরণ করা হয়ছে। বাকী আসামীদের দ্রুত আটক করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com