শিরোনাম :
পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী

নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোনো শিক্ষক আর নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়াতে পারবেনা না। এটি বন্ধে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিং চালু করার কথা বলা হয়েছে আইনে।
শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিল কাপ টি-২০ ক্রিকেটে টুর্নামেন্ট-২২ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন কারণে কোচিংয়ের দরকার হয়। তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে। সেগুলোর জন্য প্রস্তুতির দরকার হয়। তাছাড়া আমাদের প্রায় প্রত্যেকটি স্কুলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। সেখানে প্রত্যেক শিক্ষকের ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর দিকে সমানভাবে নজর দেওয়া সম্ভব হয় না। তাতে অনেকে হয়তো ক্লাসে পড়ায়/শিক্ষায় পিছিয়ে পড়তে পারে। অনেকের বাবা মাও হয়তো কোচিং এ সহযোগিতাও দিতে পারে না।

দীপু মনি বলেন, তাই সেক্ষেত্রে কখনো কখনো শিক্ষার্থীর কোচিংয়ের দরকার হতে পারে। আমরা তার বিকল্প হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক কোচিং ব্যবস্থা চালু করার কথা বলেছি আইনে।

তিনি আরো বলেন, কেউ ক্লাসে না পড়িয়ে শিক্ষার্থীকে বাড়িতে বা কোচিং সেন্টারে পড়াতে বাধ্য করে। সেখানে না পড়লে তাকে হয়তো পরীক্ষায় ফেল করিয়ে দেয়া হয়, কম নম্বর দেওয়া হয়। এ বিষয়টা একেবারের অনৈতিক, এটি নিষিদ্ধ করা হয়েছে। কোনো শিক্ষক আর নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়াতে পারবেন না।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবির পরিচালক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক প্রখ্যাত ক্রিকেটার আকরাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র জিল্লুর রহমান ও টুর্নামেন্টের আয়োজক বিসিবির কাউন্সিলর অ্যাড. জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com