শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‘ভাইয়ারে’ চলছে দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে

‘ভাইয়ারে’ চলছে দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে

বিনোদন প্রতিবেদক :
দেশ ‘হাওয়া’ ও ‘পরাণ’ সিনেমা নিয়ে দর্শকের মাতামাতির মাঝে শুক্রবার (২ আগস্ট) সারাদেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ভাইয়ারে’। সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম রকিব।
এতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া। তাকে কয়েকদিন ঢাকার রাস্তায় মাইক ও সিনেমার পোস্টার নিয়ে ভ্যান চালিয়ে অভিনব কায়দায় প্রচারণা করতে দেখা গেছে।

রাসেল মিয়া বলেন, আমি চিন্তা করতে পারিনি যে, আমার সিনেমা দেখতে এত দর্শক হলে আসবেন। আমরা শুক্রবার ঢাকার চিত্রামহল সিনেমা হলে গিয়েছিলাম। আজ-কালের মধ্যেই ঢাকার বাইরে যাবো।

তিনি আরো বলেন, প্রথম অবস্থায় সারাদেশের পাঁচটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। আশা করছি, সামনের সাপ্তাহে তিনগুণ বেশি হলে মুক্তি পাবে।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন এলিনা শাম্মী, শবনম পারভীন, পীরজাদা হারুন, বড়দা মিঠু, সীমান্ত আহমেদ, হেলেনা জাঙ্গীর, জারা প্রমুখ।

‘ভাইয়ারে’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন প্লাবন কোরেশি। গান গেয়েছেন এস আই টুটুল, মনির খান ও সুলতানা ইয়াসমিন লায়লা।

সিনেমাটি ২৪ জানুয়ারি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এটি প্রযোজনা করেছেন ফখরুল হোসেন। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com