শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রীমঙ্গলে চা শ্রমিকের রহস্যজনক মৃত্যু 

শ্রীমঙ্গলে চা শ্রমিকের রহস্যজনক মৃত্যু 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে এক চা শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরিনছড়ার পাশের বাগান মেকানী ছড়া চা বাগানের ড্রেন থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত ব্যক্তি হলেন, মেকানী ছড়া ৫ নং লাইনের মৃত সুরেন্দ কন্দ এর ছেলে সুনাতন কন্দ (৬০)। তিনি মেকানী ছড়া চা বাগানের পাহারাদার ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনাতন কন্দ শ্রীমঙ্গল থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তবর্তী হরিন ছড়া চা বাগান থেকে বাজার করে বৃহষ্পতিবার রাতে দুর্ঘম এলাকা মেখানী ছড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু তিনি গভীর রাতে পর্যন্ত বাসায় না পৌঁছালে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখোঁজি করেন। পরদিন সকাল বেলা চা বাগানের শ্রমিকরা কাজে আসলে মেকানী ছড়ার রাস্তার পাশে কাঁচা ড্রেনের মধ্যে মাথা নিচে দিক দিয়ে মৃত এক ব্যক্তিকে দেখতে পান। তারা রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করেন।
এসময় লাশের প্যান্টের পকেট থেকে ৪ হাজার ৭৫০ টাকা ও লাশের পাশ থেকে বাজার থেকে ক্রয়কৃত মাছ পাওয়া যায়। স্থানীয়রা জানান গতকাল রাতে হরিন ছড়া থেকে সাপ্তাহিক তলব ও পুজার বোনাস ৫ হাজার ৩০৪ টাকা তিনি পান এবং তিনি অতিরিক্ত মদ খাওয়ার কারনে মৃত্যু হতে পারে বলে তারা জানান। তবে আরেকটি সূত্রে জানা যায়, মেকানী ছড়ার এই সড়কটি চোরাকারবারিদের অবাধ আনাগোনা।
চোরাকারবারীরা এই সড়ক ব্যবহার করে ভারত থেকে ইয়াবা,গাঁজা ও ফেনসিডিল আনয়ন করে। ওই সূত্র আরও জানায়, তিনি যেহেতু বাগানে পাহারা দেন সেই কারনে চোরাকারবারীদের সাথে কোন বিরোধের জের ধরে এটা কোন পরিকল্পিত হত্যা কান্ডও হতে পারে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা একটা স্বাভাবিক মৃত্যু। তবে লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বলতে পারব এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com