শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা ৫ টাকার মোমবাতি ২০ টাকা!

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা ৫ টাকার মোমবাতি ২০ টাকা!

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এই সুযোগে মোমবাতির দাম কয়েকগুণ বাড়িয়েছেন বিক্রেতারা।

দোকান ও এলাকাভেদে ৫ টাকার মোমবাতি ২০ টাকা, ১০ টাকার মোমবাতি ৩০ টাকা দামে বিক্রি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, রাজধানীর মিরপুর, মহাখালী, নিকেতন বাজার গেট, আগারগাঁও বাজার ও বিএনপি বাজারের ব্যবসায়ীরা ৫ টাকার মোমবাতি বিক্রি করছেন ২০ টাকা দরে। অনেক জায়গায় ৫ টাকার মোমবাতি ২০ টাকাও পাওয়া যাচ্ছে না। তবে যেখানে পাওয়া যাচ্ছে সেখানে মোমের দাম নেওয়া হচ্ছে ২০ টাকা।
এর আগে মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটের সময় জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেয়। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লার আংশিক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

তবে সন্ধ্যার পর থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত সময়ের মধ্যে সরবরাহ চালুর চেষ্টা চলছে বলে জানা যায়।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডের (ডেসকো) এমডি কাওসার আমির আলী জানান, ‘বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সম্পূর্ণ বিতরণ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করতে পারব।

অন্যদিকে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ডিপিডিসি) বিতরণ এলাকার মধ্যে সিদ্ধিরগঞ্জ, কল্যাণপুর, মানিকনগরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। অন্যান্য এলাকায় দ্রুত সময়ের মধ্যে চালু হবে বলে জানান ডিপিডিসির এমডি বিকাশ দেওয়ান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com