কুমিল্লা প্রতিনিধি
কুবির সব সিলগালা হল আগামীকাল (৯ অক্টোবর) ১২টায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ (৮ অক্টোবর) উপাচার্যের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরো জানানো হয়, হলে শুধু আবাসিক শিক্ষার্থীরা উঠতে পারবে। যাদের আবাসিকতা নেই কিন্তু আগে হলে অবস্থান করত, তারা আইডি কার্ড দেখিয়ে হলে উঠতে পারবে।
এ ছাড়া ১০ থেকে ১৭ অক্টোবর পরীক্ষা স্থগিত থাকবে আগের সিদ্ধান্ত অনুযায়ী।
গত ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ‘বিলুপ্তি’ ঘোষণাকে কেন্দ্র করে ১ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি অস্ত্র মহড়ায় অস্থিতিশীল হয়ে ওঠে ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়। এমনকি ১০ থেকে ১৭ অক্টোবরের সব পরীক্ষা স্থগিত করা হয়।
Leave a Reply