শিরোনাম :
সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ এমপি সংসদে খাচ্ছিলেন এমপি, স্পিকার বললেন ‘খাওয়ার অনুমতি নেই’ ঘাটাইলে বসতবাড়িতে হামলা ও দেয়াল ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল কুমিল্লা লাকসামবার্তা’র সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া’র নামে ফেসবুকে অপ-প্রচারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি নিয়ে বিরোধে হত্যা: পুলিশ সুপার চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতি নিচ্ছে ইরান বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন

ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,
সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল ভোকেশনাল পরীক্ষা। এতে প্রথম দিন পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন শিক্ষার্থী ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটায় বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার। তিনি জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার ৩৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর প্রায় ২৩ হাজার ১০০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায়। তার মধ্যে প্রথম দিন পরীক্ষায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলে অনুপস্থিত ছিলেন ৪৫৬ জন শিক্ষার্থী।

জেলা শিক্ষা কর্মকর্তা আরও জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ও পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতায় এবারের পরীক্ষাও শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ছয়জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। এদিন সব বোর্ড মিলিয়ে মোট অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্রে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ১১ হাজার ৮৯০ জন। এদিন দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে— একজন ঢাকা বোর্ডে এবং একজন দিনাজপুর বোর্ডে।

অন্যদিকে মাদরাসা বোর্ডের অধীন দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর। তবে অংশ নিয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এতে অনুপস্থিত ১১ হাজার ২১১ জন। মাদরাসা বোর্ডে সারাদেশে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৯ হাজার ২৫০ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ২ হাজার ৩০৭ জন। কারিগরি বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি; তবে একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে গড় অনুপস্থিতি ১ দশমিক ০৫ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি বরিশাল বোর্ডে— ১ দশমিক ৩৯ শতাংশ। সবচেয়ে কম অনুপস্থিতি দিনাজপুর বোর্ডে। অন্যদিকে মাদরাসা বোর্ডে গড় অনুপস্থিতি ৪ দশমিক ৪০ শতাংশ এবং কারিগরি বোর্ডে ১ দশমিক ৯৩ শতাংশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com